ঢাকা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে আহত তরুণীর অপারেশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০১৬
  • ৪০২ বার

সিলেটের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে আহত তরুণী খাদিজা বেগমের অপারেশন শুরু হয়েছে। মঙ্গলবার বেলা একটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের তার অপারেশন শুরু হয়।

নিউরো সার্জন এ এম রেজাউস সাত্তারের অধীনে তার অপারেশন শুরু হয়েছে। ছুরিকাঘাতে তরুণীর মাথার খুলি ক্ষতবিক্ষত হয়ে গেছে।

স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিকাল চারটার পরে খাদিজার শারীরিক অবস্থা গণমাধ্যমকে জানানো হবে।

সোমবার বিকালে সিলেট সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে খাদিজাকে ছুরিকাঘাতের পর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে সিলেট থেকে ঢাকায় পাঠানো হয় তাকে।

হাসপাতালের একজন চিকিৎসক সাংবাদিকদের জানিয়েছেন, খাদিজার মাথায় একের পর এক আঘাতের কারণে তার বেঁচে উঠার সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন তারা। তাকে হাসপাতালের নিবিঢ় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

সোমবার বিকালে সিলেট মহিলা কলেজে খাদিজাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। তার প্রেমিক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা বদরুল ইসলাম এই হামলা করেছেন বলে অভিযোগ আছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে।

এই ঘটনার পর বদরুলকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। বদরুল আহত অবস্থায় এখন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে এই ঘটনার বিচার চেয়ে সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন খাদিজার শিক্ষা প্রতিষ্ঠান ‍সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। তারা বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ক্লাস ও পরীক্ষা বর্জন এবং আগামীকাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়ার ঘোষণা দিয়েছেন।

একজন শিক্ষার্থী বলেন, কলেজে এসে কোনো শিক্ষার্থী এভাবে আক্রমণের শিকার হবেন, সেটা মেনে নেয়া যায় না। আরেক শিক্ষার্থী বলেন, এই ঘটনায় তারা আতঙ্কিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে আহত তরুণীর অপারেশন

আপডেট টাইম : ১১:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০১৬