ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

৪২২ উপজেলায় মিলবে ওএমএসের চাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ১০৬ বার

দেশের ৪২২টি উপজেলায় প্রতিদিন দুই মেট্রিক টন ওএমএসের চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। উপজেলাগুলোতে মোট ১ হাজার ৭৫২টি কেন্দ্রের মাধ্যমে এই চাল বিক্রি করা হবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ওএমএস কার্যক্রমের আওতায় প্রতি কেজি ৩০ টাকা দরে চাল বিক্রি করা হবে। জনপ্রতি ৫ কেজি চাল দেওয়া হবে।

মন্ত্রণালয় জানায়, আগে মোট ৯০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের কেন্দ্রগুলোর সঙ্গে নতুন ৮৪৪টি কেন্দ্র যুক্ত হচ্ছে।

নতুন কেন্দ্রগুলো উপজেলা সদরের বাইরে থাকবে এবং প্রথম পর্যায়ে জানুয়ারি ও ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

৪২২ উপজেলায় মিলবে ওএমএসের চাল

আপডেট টাইম : ১১:২২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫