ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অতিথি দেবতার মতো’- নীতিতে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • ১০৫ বার

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার।সরকারি এক সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম সিএনএন-নিউজ এইটিন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে একাধিকবার ফেরত চাওয়া হলেও তারা শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, ভারত তার অতিথিদের সঙ্গে ভালো আচরণের ধারা অনুযায়ী শেখ হাসিনার জন্য বিশেষ ব্যবস্থা করেছে। তিনি মূলত ‘অতিথি দেবতা হয়ে থাকে’ রীতির কথা বুঝিয়েছেন বলে জানিয়েছে নিউজ এইটিন।

শেখ হাসিনার বিরুদ্ধে গত সোমবার দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এ ছাড়া তার পাসপোর্ট বাতিল করে সরকার। এর একদিন পরই হাসিনার ভিসার মেয়াদ বাড়ায় ভারত। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে নয়াদিল্লিতে আশ্রয় নেন তিনি। বিচারের মুখোমুখি করতে তাকে ইতিমধ্যে নোট ভার্বালের মাধ্যমে ফেরত চেয়েছে ঢাকা। এর মাঝেই তার ভিসার মেয়াদ বাড়িয়েছে দিল্লি।

ওই সরকারি সূত্রটি জানিয়েছে, ১৯৭৫ সালে তার বাবা শেখ মুজিবর রহমান সেনা সদস্যদের হাতে নিহত হওয়ার পর দীর্ঘদিন তিনি ভারতে অবস্থান করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অতিথি দেবতার মতো’- নীতিতে শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে ভারত

আপডেট টাইম : ০৫:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫