ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সাতসকালেই ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণের শীর্ষে ঢাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ১০০ বার

প্রতিনিয়ত বেড়েই চলেছে বিশ্বের বিভিন্ন দেশের বায়ুদূষণ। দূষণ বাড়ছে বাংলাদেশের মেগাসিটি ঢাকার বায়ুতেও। গতকালের মতো আজও বিশ্বের সবচেয়ে দূষিত বা খারাপ বাতাসের শহরের তালিকায় শীর্ষে আছে বাংলাদেশের রাজধানীর নাম।

সাতসকালেই ২৫৮ এয়ার কোয়ালিটি স্কোর নিয়ে প্রথম স্থানে আছে ঢাকা। বায়ুর মান বিচারে এই পরিস্থিতি ‘খুবই অস্বাস্থ্যকর’। ঢাকার পরেই স্থানে আছে ভিয়েতনামের হ্যানয়। ২১৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে শহরটি।

বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য বলছে, ঢাকার বাতাসে আজও দূষণের মাত্রা বেড়েছে।

সকাল সাড়ে ছয়টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৯৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কপিয়ে, চতুর্থ অবস্থানে আছে ভারতের দিল্লি। ভারতের রাজধানীর স্কোর ১৯১।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বায়ুদূষণে ঢাকার নাম প্রায়ই শীর্ষ দশে থাকে। শীতকালে এলে দূষণের মাত্রা বেশি বাড়ে। তবে বর্ষাকালে কিছুটা ভালো থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সাতসকালেই ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে দূষণের শীর্ষে ঢাকা

আপডেট টাইম : ১০:৩৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫