ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রত্যর্পণের চাপের মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • ১৮৪ বার

গত বছরের আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে গিয়ে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। বিষয়টি অবগত রয়েছেন এমন সূত্র জানিয়েছে, হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার পক্ষ থেকে ক্রমবর্ধমান চাপের মধ্যেই তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে।

৫ আগস্ট দেশব্যাপী বিক্ষোভের মুখে পদত্যাগের পর ৭৭ বছর বয়সী হাসিনা ভারতে পালিয়ে যান। হিন্ডন বিমান ঘাঁটিতে আসার পর থেকে তিনি যোগাযোগহীন ছিলেন। যদিও জানা গেছে, তাকে দিল্লির একটি নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত ২৩ ডিসেম্বর হাসিনাকে প্রত্যর্পনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটি চিঠি (নোট ভারবাল বা স্বাক্ষরবিহীন কূটনৈতিক চিঠি) দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, সম্প্রতি ভারতে অবস্থানের সুবিধার্থে সাবেক প্রধানমন্ত্রীর ভিসা বাড়ানো হয়েছে। ভারতে শরণার্থী এবং অ্যাসাইলামের কোনও সুনির্দিষ্ট আইন নেই উল্লেখ করে দেশটিতে হাসিনার অ্যাসাইলাম মঞ্জুরের জল্পনা উড়িয়ে দিয়েছেন সূত্রটি।

বিস্তারিত উল্লেখ না করে ভারতীয় সূত্রটি আরো জানায়, ভিসার মেয়াদ বাড়ানোর পদক্ষেপটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট এবং এটি করা হয় স্থানীয় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) মাধ্যমে।

এদিকে, গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) জুলাই মাসে বিক্ষোভের সময় বলপূর্বক গুম এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রত্যর্পণের চাপের মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত

আপডেট টাইম : ১০:২৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫