ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন: প্রেস সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ৯৪ বার

রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এবং সংস্কার বেশি চাইলে আরও ছয়মাস বেশি সময় দিতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (৭ জানুয়ারি) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে। সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জনআকাঙ্খা তৈরি করতে পেরেছি। আমরা দু’টি সময় বেধে দিয়েছি। যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায় তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবো। সংস্কার বেশি চাইলে আরও ছয়মাস বেশি সময় দিতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে স্থিতিশীলতার মধ্যে আনতে সক্ষম হয়েছে। অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল সে হিসেবে রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলার কিন্তু বর্তমানে তা আছে ২২ বিলিয়ন ডলারে। সে হিসেবে বলতে পারি আমরা ঘুরে দাঁড়িয়েছি।

শফিকুল আলম বলেন, আওয়ামী সরকার পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের মানুষের মধ্যে আকাশচুম্বি আকাঙ্খা তৈরি হয়েছে। আমরা তাদের আকাঙ্খা বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছি। প্রেস উইং একটি হোয়াটস অ্যাপ গ্রুপ খুলেছে। সে গ্রুপে যারাই যুক্ত হতে আগ্রহী তাদেরকেই যুক্ত করা হচ্ছে। সরকারের প্রতিটি কাজের তথ্য জনগণকে জানাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন: প্রেস সচিব

আপডেট টাইম : ০৬:৫২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫