ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • ৯৫ বার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার ঘটনায় আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানায় আরও তিন মামলা দায়ের করা হয়েছে।পৃথক তিনটি মামলায় এজাহারনামীয় ও অজ্ঞাতসহ মোট আসামি ১ হাজার ৭৭ জন। তিনটি মামলার মধ্যে একটিতে আসামি করা হয়েছে শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাময়া ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালকে। এছাড়া একটি মামলাতে আসামি করা হয়েছে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনকে। দুটি মামলতে নারায়ণগঞ্জ-৪ এর সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে।

জানা যায়, গত ২৬ ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দলেনে আহত মো. সাব্বির (২০) বাদি হয়ে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. নূল মহসীনের আদালতে শামীম ওসমান, নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, শামীম ওসমানের ছেলে ওয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনসহ ১৫৬ জনের নামে হত্যা চেষ্টার মামলার আবেদন করেন।

তার পরিপ্রেক্ষিতে আদালত সিদ্ধিরগঞ্জ থানাকে সার্বিক বিবেচনায় আবেদনটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে গত ২ জানুয়ারি মামলাটি সিদ্ধিরগঞ্জ থানায় এফআইআর হিসেবে নথিভুক্ত হয়।

এদিকে, বাদিদের আরও দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সিদ্ধিরগঞ্জ থানাকে মামলা রুজুর নির্দেশ দিয়েছেন। তার মধ্যে একটি মামলার বাদি মো. আবুল হোসেন তালুকদার (৪৬)। এই মামলাটিতে প্রধান আসামি করা হয় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে। এছাড়া শামীম ওসমানের ভাই নারায়ণগঞ্জ- ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও ব্যাবসায়িদের সংগঠন বিএকএমইএর সাবেক সভাপতি সেলিম ওসমানকেও আসামি করা হয়। তাছাড়া শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকসহ এজাহার নামীয় মোট আসামি ৫৩ জন। এছাড়াও অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয় মামলাটিতে।

অপর আরেকটি মামলার বাদী মো. আলহাজ্ব। মামলাটিতে এজাহারনামীয় আসামির সংখ্যা ২৬৮ জন। এছাড়া অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। এই মামলার প্রধান আসামি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ রেহেনা, সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুলকে আসামি করা হয়েছে। মামলাগুলোতে নারায়ণগঞ্জের ব্যক্তিরা ছাড়াও ঢাকা, মাদারীপুর, সাতক্ষীরা, গোপালগঞ্জ, রাজশাহী, ঝালকাঠি, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর এবং কুমিল্লার বাসিন্দাদেরকেও আসামি করা হয়েছে।

মামলাগুলোর সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর জানান, আদালতের নির্দেশে গত ২ জানুয়ারি ১৫৬ জনের নামে হত্যা চেষ্টার ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। বাদিদের আরও দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন। একটি মামলার আসামি ২৬৮ জন এবং আরেকটিতে ৫৩ জন। মামলাগুলোতে অজ্ঞাত হিসেবে ৬০০ জনকে আসামি করা হয়েছে। সেই দুটি আবেদনও মামলা হিসেবে রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে মামলা

আপডেট টাইম : ০৬:২৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫