ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পাসপোর্টে এখনই বাতিল হচ্ছে না পুলিশ ভেরিফিকেশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ১১৩ বার

রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া ঠেকাতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতি এখনই তুলে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার একটি চিন্তাভাবনা করা হচ্ছে। তবে পুলিশ ভেরিফিকেশন তুলে দিলে অনেকেই ভুয়া নাম ঠিকানায় পাসপোর্ট করার সুযোগ পাবে। এ কারণেই পুলিশ ভেরিফিকেশনটা তুলে দেওয়া হচ্ছে না।

তবে পুলিশ সংস্কার কমিশন এ ব্যাপারে কী মতামত দেয় সেটিও দেখতে হবে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের কারণেই এমআরটি পাসপোর্ট নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তবে এ সমস্যার সমাধান ইতোমধ্যে হয়ে গেছে। এমআরটি পাসপোর্ট আর থাকবে না।

পাসপোর্ট পেতে এখনো ভোগান্তি হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সেই ভোগান্তি কীভাবে কমিয়ে আনা যায়, সে বিষয়ে চেষ্টা চলছে। বাংলাদেশে অবস্থানকারী বিভিন্ন বিদেশিদের আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে তারা সঠিক কাগজপত্রসহ তথ্যপ্রমাণ দেখাতে না পারলে তাদের আইনের আওতায় আনা হবে।’

এর আগে, গত ১৭ ডিসেম্বর সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভায় পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন না রাখার সুপারিশ করেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পাসপোর্টে এখনই বাতিল হচ্ছে না পুলিশ ভেরিফিকেশন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট টাইম : ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫