ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৭ বছর পর মা ছেলের দেখা হচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • ৯৯ বার

উন্নত চিকিৎসার জন্য আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশত্যাগের আগে গতকাল রবিবার রাতে দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা গুলশানের বাসভবন ফিরোজায় তার সঙ্গে সাক্ষাৎ করেন।

রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির আন্তর্জাতিকবিষয়ক একজন সম্পাদক বলেন, ‘চেয়ারপারসন মঙ্গলবার রাতে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে রওনা করবেন। বুধবার সকালে লন্ডনে এসে পৌঁছাবেন। বিমানবন্দরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে রিসিভ করবেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগ পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।’

লন্ডনে তার ছেলে তারেক রহমানের সঙ্গে সাত বছর পর দেখা হবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। এর আগে ২০১৭ সালে ১৬ জুলাই চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন তিনি। সে সময় তার চোখ ও হাঁটুর চিকিৎসা হয়েছিল। চারটি মামলার পরোয়ানা মাথায় নিয়ে ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৭ বছর পর মা ছেলের দেখা হচ্ছে

আপডেট টাইম : ১০:১৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫