ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঢাকায় কমেছে শীতের তীব্রতা, পৌষে কাবু উত্তরাঞ্চল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ১২৭ বার

বছরের শুরুর তুলনায় রাজধানী ঢাকায় শীতের তীব্রতা কমেছে। তবে দেশের উত্তরাঞ্চলে শীতের দাপট কমেনি। বেশ কয়েকদিন ধরেই উত্তরের জেলাগুলোতে তাপমাত্রার পারদ ৮ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

রোববার (৫ জানুয়ারি) ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে ঘন কুয়াশা আর দূষণের কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। অনেক এলাকায় আটকে যাচ্ছে দৃষ্টিসীমা। দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা। এসময় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বইবে মাঝারি শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহেই বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গতকাল শনিবার উত্তরের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এছাড়া ঠাকুরগাঁওয়ে ১০ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস, লালমনিরহাট ও নীলফামারীর ডিমলা এবং সৈয়দপুরে ১২ দশমিক শূন্য, দিনাজপুরে ১২ দশমিক এক, রংপুরে ১২ দশমিক পাঁচ, গাইবান্ধায় ১২ দশমিক সাত এবং কুড়িগ্রামের রাজারহাটে ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে হাড় কাঁপানো ঠাণ্ডায় বিপাকে পড়েছেন শ্রমিক, দিনমজুর আর নিম্ন আয়ের মানুষরা। গ্রামাঞ্চলে বাড়ছে নিউমোনিয়া, সর্দি, জ্বর, কাশিসহ ঠান্ডাজনিত নানান রোগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঢাকায় কমেছে শীতের তীব্রতা, পৌষে কাবু উত্তরাঞ্চল

আপডেট টাইম : ১০:৩৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫