ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাতে খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ১১৯ বার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আজ রবিবার দলের স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করবেন। দলীয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্যদের সঙ্গে তার বৈঠক হবে।

এ প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, রাত ৮টায় চেয়ারপারসনের গুলশানের বাসভবনে দেখা করতে যাবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

খালেদা জিয়া আগামী ৭ জানুয়ারি রাত ১০টায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করতে পারেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তার যুক্তরাষ্ট্র যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন ওমরাহ পালন করতে পারেন বলে জানা যায়।

এদিকে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর গত ২ জানুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিএনপি সূত্র জানায়, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে দীর্ঘ যাত্রার বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ইতোমধ্যে অন্তত ১৬ জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন ৬ আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। ৮০ বছর বয়েসী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাতে খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ

আপডেট টাইম : ১০:১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫