ঢাকা ০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ১০২ বার

পঞ্চগড়ে গত দুই দিন ধরে শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।সেই সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ শনিবার সকাল ৯টায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে গতকাল শুক্রবার একই সময়ে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল ৯টায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। সেই সঙ্গে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।এর আগে শুক্রবার সকাল ৯টায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তিনি বলেন, টানা দুদিন ধরে জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আকাশে মেঘ না থাকায় আজ কুয়াশার পরিমাণ কম ছিল। একই সঙ্গে সূর্যের দেখা মিলেছে।

সরেজমিনে দেখা গেছে, রাত থেকে সকাল পর্যন্ত ঠাণ্ডা বাতাস অব্যাহত থাকায় জেলাজুড়ে কনকনে শীত অনুভূত হচ্ছে। ফলে এ সময় ঘরের বাইরে মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ্য করা গেছে। তবে সূর্যের মুখ দেখা দেওয়ার পর খানিকটা স্বস্তি ফিরতে দেখা গেছে মানুষের মাঝে।

আবহাওয়া অফিস বলছে, গত বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার রেকর্ড করা হয় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

আপডেট টাইম : ১০:১৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫