ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আজ রাজবাড়ী যাচ্ছেন প্রধান উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
  • ৯৬ বার

বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন ম্যানুভার অনুশীলন পর্যবেক্ষণের জন্য আজ বৃহস্পতিবার রাজবাড়ীর কালুখালী যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।গতকাল বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গণমাধ্যমকে এ তথ্য জানান।

কালুখালী উপজেলার মিলিটারি ট্রেনিং এরিয়ায় (আরএমটিএ’র) চর খাপুড়া ও চর রামনগর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এ ম্যানুভার অনুশীলন ২০২৪-২০২৫ অনুষ্ঠিত হবে।

সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া পর্যবেক্ষণের জন্য ঢাকা থেকে হেলিকপ্টার যোগে বেলা ১১টায় মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুড়ায় হেলিপ্যাডে অবতরণ করবেন। এরপর তিনি ভিউ পয়েন্টে অবস্থান করবেন। দুপুর ১২টায় তিনি ব্রিফিং পয়েন্টে গমনপূর্বক বক্তব্য প্রদান করবেন। দুপুর সাড়ে ১২টায় বিশ্রামগারে আগমন করবেন এবং প্রীতিভোজে অংশগ্রহণ করবেন। দুপুর ১টায় তিনি হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরে যাবেন।

ম্যানুভার অনুশীলন পর্যবেক্ষণে অনুষ্ঠানে কয়েকজন উপদেষ্টা, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা, সেনাবাহিনী প্রধান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ শীর্ষ সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এর আগে প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে চর খাপুড়ায় নিরাপত্তাবিষয়ক এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ড. মুহাম্মদ ইউনূসের রাজবাড়ীর কালুখালী উপজেলায় আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আজ রাজবাড়ী যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : ১১:৪৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫