ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আন্দোলনে গুলি কনস্টেবল সুজনকে গ্রেপ্তার দেখাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ১০১ বার

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গুলি করার অভিযোগে পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (১ জানুয়ারি) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ শুনানি করেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল মোহাম্মদ সুজন হোসেনকে প্রোডাকশন ওয়ারেন্টমূলে আইসিটি মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আজ আমরা আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল আমাদের আবেদন শুনানি নিয়ে আগামী ১২ জানুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ২৩ ফেব্রুয়ারি ওই মামলার তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করেছেন।’

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা ১১টায় চারখারপুলে বোরহানউদ্দিন কলেজের পাশে সুজন হোসেনকে কখনও দাঁড়িয়ে, কখনও শুয়ে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা যায়। পরবর্তী সময়ে ওই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আন্দোলনে গুলি কনস্টেবল সুজনকে গ্রেপ্তার দেখাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আপডেট টাইম : ০৬:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫