ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সচিবালয়ের সামনে ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের অবস্থান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • ৮৯ বার

অন্তর্ভুক্তির দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন থেকে বাদ পড়া ৪৩তম বিসিএসের চাকরিপ্রার্থীরা।আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন তারা। এ সময় বাদ পড়া প্রার্থীরা নিয়োগের দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দপ্তরে গিয়ে লিখিত আবেদন দিয়েছেন।

এর আগে আজ সকালে সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীরা। তাদের চারজন প্রতিনিধি বেলা আড়াইটার পর জনপ্রশাসন সচিবের দপ্তরে গিয়ে সবার আবেদন পৌঁছে দেন। পরে বেলা সোয়া ৩টার দিকেও বাদ পড়া অর্ধশতাধিক প্রার্থী সচিবালয়ের সামনে অবস্থান করছিলেন। নিয়োগের দাবিতে তারা সচিবালয়ের সামনে মানববন্ধনও করেন।

এর আগে গত ১৫ অক্টোবর এই বিসিএসে ২ হাজার ৬৪ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়েছিল। পরে গেজেটভুক্তদের যাচাই–বাছাই করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। দ্বিতীয় দফার যাচাই–বাছাইয়ে ১৬৮ জন প্রার্থী বাদ পড়েন। তারাই এখন নিয়োগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান করছেন।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বরে, যাতে অংশ নিতে বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদন ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জনের জমা পড়েছিল। আর পরীক্ষায় মোট ৩ লাখ ২১ হাজার ৬৫০ জন প্রার্থী অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সচিবালয়ের সামনে ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীদের অবস্থান

আপডেট টাইম : ০৬:১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫