ঢাকা ০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় মরিচের পতাকা, শস্যে মানচিত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ১০৭ বার

সব ভিড় যেন একদিকে। একজন দেখে গিয়ে আরেকজনকে বলছেন, “বাঃ কি সুন্দর! ওঃ দারুণ তো!” এমন সব আলোচনা। এক মুখ থেকে আরেক মুখ। আলোচনা মরিচ দিয়ে বানানো জাতীয় পতাকা ও বিভিন্ন শস্য দানা দিয়ে তৈরি বাংলাদেশের মানচিত্র নিয়ে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে বিজয় মেলার কৃষি অফিসের স্টলে চোখে পড়ে এমন পতাকা ও মানচিত্র, যা দেখতে ভিড় জমাচ্ছেন মেলায় আসা মানুষ। উপজেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে।

বিভিন্ন শস্যদানা দিয়ে বানানো বাংলাদেশের মানচিত্র। সোমবার ব্রাহ্মণবাড়িয়া উপজেলা পরিষদে বিজয় মেলায়।

সোমবার বেলা ১১টার দিকে মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি। মেলায় মোট ২০টি স্টল বসেছে। এর মধ্যে কৃষি অফিসের স্টল সবার দৃষ্টি কাড়ে।

স্টল দেখে আসা আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া বলেন, “এটি একটি ব্যতিক্রম আয়োজন। এর মধ্য দিয়ে শস্য শ্যামলা দেশকে চেনা যায়।”

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, “কাঁচা মরিচ দিয়ে পতাকার সবুজ অংশ ও শুকনো মরিচ দিয়ে পতাকার লাল অংশ তৈরি করা হয়েছে। আর মানচিত্র তৈরি করা হয়েছে ধান, গম, সরিষা, ভুট্টাসহ বিভিন্ন শস্য দিয়ে। যে বিভাগে সে শস্য বিখ্যাত, সেই বিভাগকে ওই শস্য দিয়ে চিহ্নিত করা হয়েছে।”

উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, “আমরা চেষ্টা করেছি ফসলের মাধ্যমে দেশকে চেনানোর। এর মাধ্যমে বিজয়ের তাৎপর্যও তুলে ধরা হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

ব্রাহ্মণবাড়িয়ায় মরিচের পতাকা, শস্যে মানচিত্র

আপডেট টাইম : ০৬:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪