ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দেশ পরিচালনার দায়িত্ব পেলে কী করবেন, জানালেন জামায়াতের আমির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ২০১ বার

জনগণ জামায়াতকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিগত দিনের মতো বিক্রি হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ সময় আগামীতে এ দেশে কেউ তাঁবেদারি করতে এলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আজ সোমবার রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড়ে মহান বিজয় দিবস উপলক্ষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বারবার বুকের রক্ত দিয়ে স্বাধীনতা আনা জাতির সন্তানরা তাদের স্বাধীনতা আর ছিনতাই হতে দেবে না।যে জাতি আওয়ামী লীগকে উচিত শিক্ষা দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে, সে জাতি তাদের সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত।’

এ সময় একটি পরিবার স্বাধীনতার ক্রেডিট হাইজ্যাক করে বাংলার আপামর জনতাকে স্বাধীনতাবিরোধী হিসেবে উপস্থাপন করেছিল বলে মন্তব্য করেন জামায়াতের আমির।

তিনি বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালে, কিন্তু শোষণ থেকে মুক্তি পেতে অপেক্ষা করতে হয়েছে ২০২৪ সাল পর্যন্ত। ২৪-এর স্বাধীনতা যেন কেউ হাইজ্যাক করে না নিতে পারে এজন্য বাংলার ১৮ কোটি মানুষকে পাহারা দিতে হবে।’

একজন নাগরিকও যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন-এজন্য সরকারকে উদ্যোগ নিতে হবে বলেও জানান জামায়াত আমির। তিনি বলেন, সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দেশ পরিচালনার দায়িত্ব পেলে কী করবেন, জানালেন জামায়াতের আমির

আপডেট টাইম : ০৫:৪৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪