ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বাংলাদেশ নিয়ে কংগ্রেসের দৌড়ঝাঁপ, পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
  • ১১৭ বার

বাংলাদেশ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গভর্নর সি ভি আনন্দ বোসের দ্বারস্থ হয়েছে প্রদেশ কংগ্রেস। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে কথিত নির্যাতন নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিক ভাবে সক্রিয় দাবি জানিয়েছে দলটি।

একইসঙ্গে সীমান্তে বিএসএফের নজরদারি বাড়ানোর আহ্বানও জানিয়েছে দলটির নেতৃত্ব।

সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপরে কথিত নির্যাতন বন্ধ করতে কেন্দ্রীয় সরকারকে কূটনৈতিক ভাবে সক্রিয় হতে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কাছে দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

রোববার সন্ধ্যায় কলকাতার রাজভবনে রাজ্যপাল বোসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য, দলের নেতা অমিতাভ চক্রবর্তীসহ অন্য প্রতিনিধিরা।

বাংলাদেশে অস্থিরতার সুযোগে যাতে কেউ সীমান্ত পেরিয়ে না ঢুকে পড়ে, তার জন্য বিএসএফের নজরদারি বাড়ানো এবং রাজ্যে সরকারের সর্বদল বৈঠক ডাকার দাবিও রাজ্যপালের মাধ্যমে জানিয়েছেন কংগ্রেস নেতারা।

এদিকে বাংলাদেশের যুদ্ধ জয়ের স্মরণে ‘বিজয় দিবস’ উপলক্ষ্যে সোমবার ফোর্ট উইলিয়ামের ‘বিজয় স্মারক’ থেকে মাটি নিয়ে ইন্দিরা গান্ধীর মূর্তিতে দিতে যাবে কংগ্রেস।

এরপর বাংলাদেশ ডেপুটি হাই-কমিশন অভিমুখে মিছিলের ডাক দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বাংলাদেশ নিয়ে কংগ্রেসের দৌড়ঝাঁপ, পশ্চিমবঙ্গের গভর্নরের সঙ্গে বৈঠক

আপডেট টাইম : ১০:৪২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪