ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ১১৫ বার

লিভ টু আপিল গ্রহণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগ হাইকোর্ট বেঞ্চের দেওয়া সাজা ও জরিমানা স্থগিত করেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

আজ মঙ্গলবার আপিল বিভাগ এ আদেশ দেন।

গিয়াস উদ্দিন আল মামুনের আইনজীবী সাব্বির চৌধুরী বলেন, ‘এ মামলা করার এখতিয়ার দুদকের নেই। ২০০৯ সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আইনবহির্ভূতভাবে এই মামলা করেছে।’

এর আগে সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগের মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৩ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেন। ওই মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদন্ড ৪০ কোটি টাকা জরিমানা করে।

বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক ও গিয়াস উদ্দিন আল মামুনের আইনজীবী। গিয়াস উদ্দিন মামুনের পক্ষে করা আপিল খারিস করে ২০১৬ সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদন্ড দেন হাইকোর্ট। পাশাপাশি ২০ কোটি টাকা জরিমানা করেন। এদিকে গিয়াস উদ্দিন আল মামুনের সাজা বহাল রেখে জরিমানা ৪০ কোটি থেকে কমিয়ে ২০ কোটি করে। এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা।

এরপর ৫ আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে গিয়াস উদ্দিন কারাগার থেকে বেরিয়ে এই রায়ের বিরুদ্ধে আপিল করে। আজ মঙ্গলবার আপিল বিভাগ তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করে লিভ টু আপিল গ্রহণ করে বলে জানান আইনজীবী সাব্বির চৌধুরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত

আপডেট টাইম : ০৬:৫২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪