ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

১৬ ডিসেম্বর কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
  • ১৪২ বার

আগামী ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপনের জন্য কনসার্ট করবে ‌‘সবার আগে বাংলাদেশ’।ওইদিন মানিক মিয়া এভিনিউতে এ কনসার্ট হবে।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, ‘বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই।’

কনসার্টে মনির খান, বেবী নাজনীন, কনকচাঁপা, আব্দুল হাদী অথবা খুরশিদ আলম, জেমসসহ জাসাস শিল্পীরা গান পরিবেশন করবেন। এ ছাড়া কনা, মৌসুমী, ইমরান ও প্রীতম গান পরিবেশন করবেন বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে সুলতান সালাউদ্দিন টুকু, রাশিদুজ্জামান মিল্লাত, এসএম জিলানী, নুরুল ইসলাম নয়ন, আতিকুর রহমান রুমন, এহসান মাহমুদ ও জাহিদ রনি উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

১৬ ডিসেম্বর কনসার্ট করবে ‘সবার আগে বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৪৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪