ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আমরা একটি উন্নত বাংলাদেশের প্রত্যাশায় আছি : পররাষ্ট্র সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪
  • ১২৮ বার

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন বলেছেন, বাংলাদেশের জন্য আরও ভালো আশা, প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে ঢাকা আগামী বছরের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, আসুন আমরা বাংলাদেশের জন্য আরও ভালো, আরও উন্নত রূপান্তরের জন্য কঠোর পরিশ্রম করি, তাহলে যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দিনব্যাপী ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশন (এফওএসএ) ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র সচিব।

মো. জসিম উদ্দিন বলেন, এ বছর বাংলাদেশ অনেক ত্যাগ ও রক্তপাত দেখেছে। আমরা অনেক তরুণ প্রাণ হারিয়েছি যারা এখন আর আমাদের মাঝে নেই। কিন্তু তাদের বীরত্বকে আমরা স্মরণ করি এবং উপলব্ধি করি। আসুন আমরা তাদের এ ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে কাজ করি।

বৈশ্বিক বিষয়াবলী সম্পর্কে তিনি বলেন, সারা বিশ্বে গোলযোগ ও বিশৃঙ্খলা, মৃত্যু ও ধ্বংস, অযৌক্তিকতা ও উন্মাদনা, অন্যায় ও অবিচার রয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন, আসন্ন বছরে আমরা অলৌকিক কিছু দেখার আশা করতে পারি না। কিন্তু আমাদের একটি অংশ হতাশা এবং ধ্বংস দেখার আশা করে। সুতরাং আমরা আশা করি বিশ্বের একটি ভালো রূপ আমরা দেখতে পাব। এর জন্য আমাদের কাজ করা দরকার।

এফওএসএ প্রসঙ্গে মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরার কারণে এর একটি প্রতিনিধিত্বমূলক দিক রয়েছে। এটি (এফওএসএ) একটি সংযোগকারীর ভূমিকা রাখে। কারণ বিভিন্ন সংস্কৃতিতে আমাদের বন্ধুদের সংযুক্ত করে। এটি চ্যারিটির ক্ষেত্রে কাজ করার পাশাপাশি মানবিক দিকও রয়েছে।

বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা প্রধান অতিথি হিসেবে চ্যারিটি মেলার উদ্বোধন করেন।

ঢাকায় অবস্থানরত বেশ কয়েকজন কূটনীতিক ও ব্যবসায়ী নেতারা দিনব্যাপী এ অনুষ্ঠানে যোগ দেন।

এফওএসএ দেশের স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়ে একটি স্বেচ্ছাসেবক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছিল। এটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন যা জনহিতকর কাজের জন্য সুপরিচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আমরা একটি উন্নত বাংলাদেশের প্রত্যাশায় আছি : পররাষ্ট্র সচিব

আপডেট টাইম : ১১:৩৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪