ঢাকা ০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কারাগার থেকে পালানো ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দী এখনো অধরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
  • ১৫৬ বার

গত ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া কারাবন্দীদের মধ্যে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। এদিন ৭০০ অপরাধী জেল থেকে পালিয়ে যায়, যাদের মধ্যে ৭০ জন জঙ্গিও রয়েছে। এ ছাড়া দেশের ৬৯টি কারাগারের মধ্যে ১৭টি কারাগার এখনো ঝুঁকিপূর্ণ।

আজ বুধবার সকালে কারা অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘কারাগার থেকে পালানোর ঘটনা ভবিষ্যতে যাতে আর না ঘটে, সেজন্য প্রতিটি ঘটনাকে আলাদাভাবে পর্যালোচনা করে কাজ করছে কর্তৃপক্ষ।’

পুরনো ও ঝুঁকিপূর্ণ কারাগারগুলো সংস্কারের প্রয়োজনীয়তা জানিয়ে কারা মহাপরিদর্শক বলেন, ‘বর্তমানে দেশে মোট ৬৯টি কারাগার রয়েছে। এর মধ্যে ১৭টি কারাগার অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ। সরকার বিষয়গুলো জানে। এগুলো দ্রুত সংস্কার, মেরামত ও পুনর্নির্মাণ দরকার।’

এ সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, ‘কোনো আসামিকে পুলিশের কাছে হস্তান্তর করার পর আর কোনো দায় থাকে না কারা কর্তৃপক্ষের। কোনো কয়েদিকেই অতিরিক্ত সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে না। আর যারা ডিভিশন পাওয়ার যোগ্য, তাদের তা নিশ্চিত করা হচ্ছে।’

কারা মহাপরিদর্শকের বক্তব্য মতে, ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের আগে ও পরে বিভিন্ন কারাগার থেকে ২২শ’ আসামি পালিয়ে যায়, যাদের ১৫শ’ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তবে ৭০ জন ফাঁসি ও আলোচিত মামলার আসামি এখনো পলাতক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে কারারক্ষী কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কারাগার থেকে পালানো ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দী এখনো অধরা

আপডেট টাইম : ০৬:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪