ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • ১৬২ বার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের যে তারিখ ঘোষণা করবেন, সেই তারিখেই নির্বাচন হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমরা দায়িত্ব নিয়েছি ৪ মাস এখনো হয়নি। আমরা নির্বাচনের পথে এগোচ্ছি। নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন কমিশনাররা শপথ নিয়েছেন। এরপর ভোটার লিস্ট হালনাগাদ করা হবে। নির্বাচনের জন্য যা যা করা লাগে আমরা করব। প্রধান উপদেষ্টা যে তারিখ ঘোষণা করবেন সে তারিখেই ভোট হবে।’

আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘১৫ বছর পর জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। ভোটের সংস্কৃতি বিলুপ্ত হয়ে গিয়েছিল। যারা ম্যান্ডেট পাবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। আমরা ক্ষমতা ধরে রাখতে আসিনি। আমরা আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তাদের পথ সুগম করার জন্য এসেছি।‘

উপদেষ্টা বলেন, ‘দেশের সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে দেশি-বিদেশি নানা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে। একটি বৈষম্যহীন দেশ গঠনের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অপচেষ্টা চলছে। কোনোভাবেই এই চক্রান্তের ফাঁদে পা দেওয়া যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেওয়া যাবে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

আপডেট টাইম : ০৫:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪