ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভালো নির্বাচন করা ছাড়া আর কোনো বিকল্প নেই: ইসি সানাউল্লাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ২৪৯ বার

বর্তমানে জাতি একটি ক্রান্তিলগ্নে আছে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, একটি ভালো নির্বাচন করা ছাড়া আর কোনো বিকল্প নেই। আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

গতকাল রবিবার শপথ নেওয়ার পর আজই প্রথম বৈঠক করে নতুন নির্বাচন কমিশন। বৈঠকের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার পর আজ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয়েছি। কোন পরিস্থিতিতে এই সরকার গঠন করা হয়েছে, সেটা আলোকপাত করা হয়েছে। জাতির প্রত্যাশা এবং আমরা কী চাই, সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের চাওয়া খুব সাধারণ। একটা সুন্দর নির্বাচন।’

নতুন নির্বাচন কমিশন কী ধরনের চ্যালেঞ্জ অনুভব করছে, এমন প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা কমিশন সমন্বিতভাবে মনে করি, চ্যালেঞ্জের চেয়েও বেশি কিছু।  আমরা মনে করি, এটা সুযোহ। চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্যই আমরা এখানে আছি। ’

তিনি বলেন, ‘এটা সুযোগ ভাবছি এই জন্য, জাতি একটা ক্রান্তিলগ্নে এসে দাঁড়িয়েছে। যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই, একটা ভালো নির্বাচন করা ছাড়া এবং আমরাই সেই ব্যক্তিরা, যাদের আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন। এই প্রত্যাশা পূরণ করার জন্য। আমরা আত্মবিশ্বাসী, এটা আমরা পূরণ করব। আমরা ওয়াদাবদ্ধ।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভালো নির্বাচন করা ছাড়া আর কোনো বিকল্প নেই: ইসি সানাউল্লাহ

আপডেট টাইম : ০৫:৫৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪