ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

শেখ হাসিনা ৩, খালেদা জিয়া ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০১৫
  • ৯৩১ বার
হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরতান্ত্রিক সরকারের পতনের পর এ পর্যন্ত ৬ বার প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৩ বার এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ৩ বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এই সময়ে মন্ত্রী হয়েছেন ১৫৯ জন, প্রতিমন্ত্রী ১২৭ জন এবং উপমন্ত্রী ১২ জন। মঙ্গলবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে সংসদকার্যে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত  মন্ত্রী মতিয়া চৌধুরী এসব তথ্য জানান।
সংসদে মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী ১৯৯১ সালে সামরিক শাসক এরশাদের পতনের পর খালেদা জিয়ার নেতৃত্বে পঞ্চম সংসদ গঠিত হয়। এ সংসদে মন্ত্রী হিসেবে নিয়োগ পান ২৫ জন, প্রতিমন্ত্রী ২২ জন এবং উপমন্ত্রী ৩ জন। এরপর ষষ্ঠ সংসদেও খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। ষষ্ঠ সংসদে মন্ত্রী ছিলেন ১৪ জন, প্রতিমন্ত্রী ১৩ জন। যদিও এ সংসদের মেয়াদ ছিলো মাত্র ১১ দিন। ১৯৯৬ সালের ১৯ মার্চ হতে ৩০ মার্চ পর্যন্ত মেয়াদ ছিলো ষষ্ঠ সংসদের।
এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথমবারের মতো নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শেখ হাসিনা। সপ্তম সংসদের মন্ত্রী হিসেবে নিয়োগ পান ২২ জন, প্রতিমন্ত্রী ২৪ জন এবং উপমন্ত্রী ৩ জন। এরপর অষ্টম সংসদে তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন খালেদা জিয়া। ৮ম সংসদের মন্ত্রী হিসেবে নিয়োগ পান ২৮ জন, প্রতিমন্ত্রী ২৮ জন এবং উপমন্ত্রী ৪ জন।
২০০৯ সালের ৬ জানুয়ারি নবম সংসদ গঠিত হয়। নবম সংসদের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শেখ হাসিনা। নবম সংসদের মন্ত্রী ছিলেন ৪১ জন, প্রতিমন্ত্রী ২৩ জন। এরপর ২০১৪ সালের ১৩ জানুয়ারি টানা দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন শেখ হাসিনা। দশম সংসদের মন্ত্রী হিসেবে নিয়োগ পান ২৯ জন, প্রতিমন্ত্রী ১৭ জন এবং  উপমন্ত্রী ২ জন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

শেখ হাসিনা ৩, খালেদা জিয়া ৩

আপডেট টাইম : ০৩:৫৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০১৫