ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এক দফা দাবিতে স্মারকলিপি দিয়ে সড়ক ছাড়লেন সাদপন্থীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ১১০ বার

এক দফা’ দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়ে সড়ক ছেড়েছেন সাদপন্থী তাবলীগ জামাতের সদস্যরা। তাদের দাবি ইজতেমায় মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিত করা।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ তারা কাকরাইল মসজিদ ও প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়ক ছেড়ে চলে যান। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে কাকরাইল মসজিদের সামনে ও প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে অবস্থান নেন সাদপন্থীরা।

এসময় তারা প্রথম ইজতেমা এবং মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান। পরে সাড়ে ৯টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের আমন্ত্রণে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল যমুনার সামনে যান এবং সেখানেই প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে স্মারকলিপি প্রদান করেন।

সড়কে অবস্থান নেওয়া তাবলিগ জামাতের একজন মুরুব্বি বলেন, ‘আমাদের এক দফা দাবি মাওলানা সাদ সাহেবকে ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আমাদের আরেকটি দাবি ছিল প্রথম ইজতেমা। কিন্তু এটা সরকারি সিদ্ধান্ত। তারা যেভাবে সিদ্ধান্ত নিবে সেভাবেই হবে।’

তিনি আরও বলেন, ‘দাবি আদায়ে আমরা অবস্থান নিলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমাদের ৯ সদস্যের একটি দলকে যমুনার সামনে নিয়ে যান। সেখানে গিয়ে তার কাছে প্রধান উপদেষ্টা বরাবর একদফা দাবি জানিয়ে একটা স্মারকলিপি দেওয়া হয়েছে। তিনি আমাদের আশ্বস্থ করেছেন এবং এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন। তাই আমরা অবস্থান ছেড়ে দিয়েছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এক দফা দাবিতে স্মারকলিপি দিয়ে সড়ক ছাড়লেন সাদপন্থীরা

আপডেট টাইম : ০৬:১৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪