ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে নির্বাচন দেওয়া উচিত: মঈন খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • ৯৪ বার

সংস্কার একটি চলমান প্রক্রিয়া মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রের যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করেই নির্বাচন দেওয়া উচিত। সামগ্রিক সংস্কার শেষে নির্বাচন, এরপর ক্ষমতা হস্তান্তর হবে এটা যুক্তিসঙ্গত নয়।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিএনপিও সংস্কারের পক্ষে তবে সেটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে বলে জানান তিনি।

মঈন খান বলেন, ‘এই সত্য উপলব্ধি করতে হবে যে, সংস্কার কোন দিন কোথাও থেমে থাকে না। সংস্কার যদি আমি করতে চাই, তাহলে চিরদিন আমি করতে পারব। সেই সংস্কার কখন শেষ হবে? এটা তো কোন যুক্তির কথা হতে পারে না। সংস্কার শেষ হবার পরেই নির্বাচন হবে! এটা কোন যুক্তি? সংস্কার শেষ হবার বিষয় না। সংস্কার হচ্ছে চলমান।’

তিনি আরও বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলন কারও একার কৃতিত্ব নয়; এটা দেশের ছাত্র-জনতা সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অর্জন হয়েছে। জুলাই-আগস্ট আন্দোলন শুধু বৈষম্যবিরোধী আন্দোলন ছিল না। এ আন্দোলন ছিল গণতন্ত্র, ভোটাধিকার ও মৌলিক অধিকার আদায়ের আন্দোলন। এ আন্দোলনের ধারাবাহিকতায় স্বৈরাচার ও ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে নির্বাচন দেওয়া উচিত: মঈন খান

আপডেট টাইম : ০৬:১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪