ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাক-স্বাধীনতার: প্রধান উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ১৩৬ বার

তরুণরা আওয়াজ তুলেছেন। আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাক-স্বাধীনতার— এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় সংস্কারই এখন অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। এ কাজে সরকারকে সহায়তা করার পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বানও করেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, তরুণদের হাত ধরে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। দেশের কল্যাণে সবাইকে নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান ড. ইউনূস।

শূন্য কার্বন নিঃসরণ, শূন্য দারিদ্র্য ও শূন্য বেকারত্ব— এই তিন শূন্যের পৃথিবীর গড়ার তাগিদ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। বলেছেন, মানুষের জন্য কোনো কিছুই অসম্ভব নয়। লক্ষ্য অর্জনে তাই সবাইকে কঠোর পরিশ্রমী হতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার ও বাক-স্বাধীনতার: প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : ১২:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪