ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নির্বাহী কমিটি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, থাকবেন যারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ১৫৪ বার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সভায় তিনটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে নির্বাহী কমিটি করতে যাচ্ছে তারা। এ ছাড়া ‘অর্গানাইজিং টিম’ গঠন করে দায়িত্ব ভাগ করে নেবেন সমন্বয়করা।
বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে আয়োজিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্তগুলোর বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী এক সপ্তাহের মধ্যে একটি নির্বাহী কমিটি গঠন করা হবে। আহ্বায়ক কমিটির বাহিরে এই কমিটি করা হবে। এ কমিটিতে ২০ থেকে ২২ জন থাকবে।

আব্দুল কাদের জানান, কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সাত কলেজ এবং জেলা পর্যায় থেকে দু-একজন করে প্রতিনিধি থাকবে।

তিনি আরো বলেন, এ ছাড়া একটি ‘অর্গানাইজিং টিম’ থাকবে। মানে সেলভিত্তিক ভাগ করে কাজ করা হবে। কে কোন সেলে থাকবে, সাংগঠনিক কী দায়িত্ব পালন করবে সব এখানে থাকবে।

সেলটা এই মাসের মধ্যে গঠন করা হবে।তৃতীয় বিষয় হচ্ছে, কমিটি বর্ধিতকরণ। যে অর্গানোগ্রাম করা হয়েছে সেটা বর্ধিত করা হবে এ মাসের মধ্যে।

এদিকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ১০০তম দিন আগামী ১৫ নভেম্বর। এই দিন উপলক্ষে নতুন কর্মসূচি গ্রহণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১০০তম দিন উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রাল বডি ঢাকায় আহত যারা আছে তাদের হাসপাতালে গিয়ে খোঁজ খবর নেবে, শহীদ পরিবারের সাথে সাক্ষাৎকার মতবিনিময় পরামর্শ করবে। একই সাথে জেলা পর্যায়ে যারা আছে জেলা প্রতিনিধি তারা যারা শহীদ পরিবার আছে তাদের সাথে সাক্ষাৎ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নির্বাহী কমিটি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, থাকবেন যারা

আপডেট টাইম : ১০:২৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪