ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মানবজাতি নিজেরাই পৃথিবীর ধ্বংসের কারণ : প্রধান উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
  • ১৭১ বার
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আত্মবিধ্বংসী মূল্যবোধ প্রচারের কারণে আমাদের সভ্যতা গুরুতর বিপদের সম্মুখীন বলে সতর্ক করে বলেছেন, মানবজাতি নিজেরাই পৃথিবীর ধ্বংসের কারণ। এটা আমরা ইচ্ছাকৃতভাবে করছি। আমরা পরিবেশবিরোধী এক জীবনযাত্রা বেছে নিয়েছি।

বাংলাদেশ সময় আজ বুধবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-২৯ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আমি জলবায়ু সংকটের একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে চাই উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘এই দৃষ্টিভঙ্গি ভবিষ্যতে আমাদের আরো বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করবে। চলমান পদক্ষেপগুলো মাধ্যমে জলবায়ুর প্রতিকার একটি বড় চ্যালেঞ্জ। এ ছাড়াও এসব পদক্ষেপ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত করে। নতুন সভ্যতা গড়তে আমাদের প্রয়োজন, মেধা, অর্থ এবং যুবশক্তির সমন্বয়।

এর মাধ্যমে আমাদের সভ্যতার ভিত্তি স্থাপন করা যাবে। এ ছাড়াও আমাদেরকে নিজেকে সংরক্ষণ ও শক্তিশালী করতে সক্ষম হবে।’তিনি আরো বলেন, ‘বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর দৃষ্টিভঙ্গির কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। আমরা মানবজাতি নিজেরাই পৃথিবী ধ্বংসের কারণ।

আমরা ইচ্ছাকৃতভাবেই পৃথিবীকে ধ্বংস করছি। কারণ, আমরা এমন একটি জীবনযাত্রা বেছে নিয়েছি, যা পরিবেশবিরোধী। এই জীবনযাত্রাকে আমরা একটি অর্থনৈতিক কাঠামোর মাধ্যমে বৈধতা দিচ্ছি, যা এখন পৃথিবীর স্বাভাবিক নিয়ম হিসেবেই বিবেচিত হচ্ছে। এই অর্থনৈতিক কাঠামো কোনো শেষ নেই। এটি ভোগের নীতির ওপর ভিত্তি করে চলে।
গত সোমবার (১১ নভেম্বর) জলবায়ু সম্মেলন উপলক্ষে আজারবাইজানে রাষ্ট্রীয় সফরে যান প্রধান উপদেষ্টা। তিনি সেখানে ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অবস্থান করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মানবজাতি নিজেরাই পৃথিবীর ধ্বংসের কারণ : প্রধান উপদেষ্টা

আপডেট টাইম : ০৬:৩৫:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪