ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সাদ আসার চেষ্টা করলে ঢাকা অচলের হুঁশিয়ারি জুবায়েরপন্থীদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • ১০১ বার

মাওলানা সাদ বাংলাদেশে আসালে ঢাকা অচল করার হুঁশিয়ারি দিয়েছেন তাবলীগ জামায়াতের জুবায়েরপন্থীরা। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তারা।

দাওয়াত ও তাবলীগের হেফাজতের লক্ষ্যে ওলামা মাশায়েখ বাংলাদেশ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

জানা গেছে, বিশ্ব ইজতেমা উপলক্ষে আগামী ১৫ নভেম্বর মাওলানা সাদের ঢাকায় আসার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে মাওলানা ফজলুর করিম কাসেমী বলেন, ‘আগামী ১৫ নভেম্বর মাওলানা সাদের ঢাকায় আসার কথা রয়েছে। তাবলীগ জামায়াতের মারকাজ কাকরাইল মসজিদে এখন থেকেই তাকে প্রতিহতের প্রস্তুতি নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘মাওলানা সাদ তার সব অপব্যাখ্যা থেকে সরে এসে তওবা করলে তার সঙ্গে এক হতে কোনো আপত্তি থাকবে না তাবলীগ জামায়াতের।’

এদিকে আগামী ১৫ নভেম্বর কওমি মাদ্রাসার ছাত্রদের কাকরাইল মসজিদে না আসার আহ্বান জানান মসজিদের ইমাম মুফতী আজিমুদ্দিন (সাদপন্থী)। ৯ নভেম্বর এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ইমাম মুফতী আজিমুদ্দিন বলেন, ‘কাকরাইল মসজিদে ১৫ নভেম্বরের পর থেকে ভারতের মাওলানা সাদপন্থীদের দাওয়াতি তাবলীগের কাজ পরিচালনা ও তাদের প্রবেশ করতে না দেওয়ার হুমকি এসেছে বাংলাদেশের মাওলানা জোবায়েরপন্থীদের কাছ থেকে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সাদ আসার চেষ্টা করলে ঢাকা অচলের হুঁশিয়ারি জুবায়েরপন্থীদের

আপডেট টাইম : ০৫:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪