ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রেললাইনে বসে গল্প, একসঙ্গে কাটা পড়লেন ৪ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ১৫৯ বার

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার আলাউদ্দিন নগর এলাকার রেলপথে এ দুর্ঘটনা ঘটে। তারা রেললাইনের ওপর বসে গল্প করছিলেন বলে জানা গেছে।

পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার একটু আগে আলাউদ্দিন নগর স্টেশন এলাকার অদূরে রেললাইনের উপর বসে গল্প করছিলেন ওই ৪ ব্যক্তি। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা শান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের।

পাটগ্রাম স্টেশন মাস্টার নুর আলম ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে বলে শুনেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রেললাইনে বসে গল্প, একসঙ্গে কাটা পড়লেন ৪ জন

আপডেট টাইম : ০৭:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪