ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৬৯ দিনে ছয় দেশ সফর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খানকে ঘিরে প্রশ্ন রাজপথের লড়াকু সৈনিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি থেকে উঠে আসা ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বের গল্প ৫৩টি বাড়ি-ফ্ল্যাটের সন্ধান দুবাইয়ে বাংলাদেশি আ’লীগ নেতাদের সাম্রাজ্য ১৭ বছরে আপনাদের ব্যর্থতার কি কোনো দায় নেই: পার্থকে তাজনূভা জাবীন ১৩৩ দেশের অংশগ্রহণে মক্কায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু নদীদূষণ রোধে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করছে সউদী-তুরস্ক-পাকিস্তান শত্রুরাষ্ট্র আচরণে ভারত সমালোচনার মুখেও ফিফা সভাপতির পাশে দাঁড়াল আর্জেন্টিনা সাতসকালে সড়কে ঝরল ১৫ প্রাণ

আলুর বাজারে ভোক্তা অধিদপ্তরের হানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:১১ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
  • ১৩০ বার

নতুন আলুর দেখা মিললেও রাজধানীর খুচরা বাজারে আলুর দাম আরও বেড়ে ৭৫ টাকায় ঠেকেছে। নতুন আলুর দামেও আগুন। বাজারে নিত্যপণ্য আলুর মূল্য হঠাৎ বৃদ্ধি পাওয়ায় এবার আড়তে বিশেষ অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ শনিবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

অভিযানকালে পাইকারি আলুর আড়তদার ব্যবসায়িদের ক্রয় ও বিক্রয় রশিদ দেখেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্রয় ও বিক্রয় রশিদে অলুর মূল্যের অসামঞ্জস্য থাকায় প্রথম দোকানিকে এখন থেকে আইন মানার শর্তে ক্ষমা করে দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যে দেখা গেছে, গত সপ্তাহে ৫৫ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হওয়া আলু এখন দাম বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়।

তবে খুচরা বিক্রেতাদের দাবি, বাজারে এখন আলুর সরবরাহ কম। যার ফলে পাইকারিতেই বেশি দামে বিক্রি হচ্ছে। আগে আলু পাইকারিতে কেজি প্রতি ৫৪ থেকে ৫৫ টাকায় কেনা গেলেও এখন ৬২ থেকে ৬৪ টাকার নিচে কেনা সম্ভব হচ্ছে না।

যদিও হিলি স্থলবন্দর দিয়ে ভারতের আলু চলমান রয়েছে, তবুও অতিরিক্ত দামেই বিক্রি হচ্ছে আলু। তিন দিনে হিলি স্থলবন্দরের পাইকারিতে ভারতীয় আলুর দাম পাঁচ থেকে ছয় টাকা করে বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, আজ শনিবার খুচরা বাজারে আলু ৭৫ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৬৯ দিনে ছয় দেশ সফর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খানকে ঘিরে প্রশ্ন

আলুর বাজারে ভোক্তা অধিদপ্তরের হানা

আপডেট টাইম : ১০:৫০:১১ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪