ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

কিশোরগঞ্জের চন্দন টানা চতুর্থবারের মত মার্কিন সিনেটর নির্বাচিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • ২০২ বার

কিশোরগঞ্জের সন্তান শেখ মুজাহিদুর রহমান চন্দন টানা চতুর্থবারের মত ডেমোক্রেট দল থেকে মার্কিন সিনেটর নির্বাচিত হয়েছেন। চন্দন জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-ফাইভ থেকে নির্বাচনে ডেমোক্রেট দল থেকে বিপুল ভোটে জয়ী হন। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী লিসা ব্যাবেজের চেয়ে ৭০ শতাংশ বেশি ভোট পেয়েছেন।

এর আগে একই নির্বাচনি এলাকা থেকে তিনবার সিনেটর নির্বাচিত হন শেখ মুজাহিদুর রহমান চন্দন। তিনি প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ও জর্জিয়ার প্রথম মুসলিম আইনপ্রণেতা।

কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের সরারচর গ্রামে জন্মগ্রহণ করেন শেখ রহমান চন্দন। ১৯৮১ সালে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। জর্জিয়া ইউনিভার্সিটি থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন চন্দন। ৬৩ বছর বয়সি শেখ মুজাহিদুর রহমান চন্দন বাজিতপুর সরারচর এলাকার বীর মুক্তিযোদ্ধা নজিবুর রহমানের সন্তান এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের বড় ভাই। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি মেজ।

শেখ মুজাহিদুর রহমান চন্দনের এমন বিজয় ও সাফল্যে  জর্জিয়া প্রবাসী বাংলাদেশির পাশাপাশি  তার জন্মস্থান কিশোরগঞ্জের বাজিতপুরের মানুষের মধ্যে  আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

কিশোরগঞ্জের চন্দন টানা চতুর্থবারের মত মার্কিন সিনেটর নির্বাচিত

আপডেট টাইম : ১২:৪৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪