ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

শহীদ নাফিসার নামে বেবিচকে শিশু দিবাযত্ন কেন্দ্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • ১৩৮ বার

জুলাই-আগস্ট বিপ্লবে অংশ নিয়ে গত ৫ আগস্ট সাভারে গুলিতে শহীদ হন নাফিসা হোসাইন মারওয়া নামের একজন শিক্ষার্থী। তিনি সাহাজ উদ্দিন সরকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। তার নামে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে একটি শিশু দিবাযত্ন কেন্দ্র চালু করা হয়েছে।

গতকাল বেবিচক সদর দপ্তরে শিশু দিবাযত্ন কেন্দ্রটির উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সচিব নাসরীন জাহান।

নাফিসা হোসাইন মারওয়া শিশু দিবাযত্ন কেন্দ্রে বেবিচক কর্মরত কর্মকর্তা/কর্মচারীরা তাদের সন্তানদের নিরাপদ ও আরামদায়ক পরিবেশে রাখতে পারবেন। ফলে কর্মক্ষেত্রে কর্মকর্তা/কর্মচারীরা আরও মনোযোগী হতে পারবেন। এখানে ৬ মাস থেকে ৩ বছর বয়সী ৩০ জন শিশু থাকার সুযোগ পাবে। এখানে শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য রয়েছে সাউন্ডলেস স্লিপিং এরিয়া, প্লে-জোন, ব্রেস্ট ফিডিং কর্নার, ফুড জোন, রিডিং জোন এবং টেলিভিশন। এ ছাড়াও শিশুদের সেবা ও সুরক্ষার জন্য রয়েছে ওভেন, ফ্রিজ, শিশুদের উপযোগী ওয়াশরুম, গিজার, ওয়াটার পিউরিফায়ার, রাইডস এবং খেলনা। শিশুদের সার্বিক তত্ত্বাবধান নিশ্চিত করতে কেন্দ্রটিতে পর্যাপ্তসংখ্যক কর্মী ও প্রাক-প্রাথমিক শিক্ষকের ব্যবস্থাও রাখা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন— বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া, শহীদ নাফিসা হোসাইন মারওয়ার বাবা ও বোন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুগ্ধর ভাই স্নিগ্ধ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি

শহীদ নাফিসার নামে বেবিচকে শিশু দিবাযত্ন কেন্দ্র

আপডেট টাইম : ১০:৩৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪