ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, বিপজ্জনক পর্যায়ে দিল্লি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • ২০৯ বার

বেশি দূষিত শহরের তালিকায় আজ বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। অন্যদিকে, দূষণ মাত্রার দিক থেকে ঢাকার অবস্থান ষষ্ঠ । বাতাসের মান অস্বাস্থ্যকর হওয়ায় ঢাকার এ অবস্থান। বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরে এই তালিকা প্রকাশ করে।

আজ সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ১৭৩, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। আর একিউআই স্কোর ৪৮৫ নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে দিল্লি।

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৪০৬। তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, যার স্কোর ১৮৫ আর ১৭৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এছাড়া পঞ্চম স্থানে রয়েছে মিশরের কায়রো, যার স্কোর ১৭৬।

মূলত একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। অন্যদিকে ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

সারা বিশ্বের ৯০ ভাগ মানুষই দূষিত বায়ু গ্রহণ করছেন। এই দূষণ ২০১৬ সালে ৭০ লাখ মানুষের মৃত্যুর কারণ হয়েছে। এর মধ্যে শিল্প কারখানা ও গাড়ি থেকে সৃষ্ট দূষণে মারা গেছে ৪২ লাখ ও ৩৮ লাখ মানুষের মৃত্যুর জন্য গৃহস্থালি বায়ু দূষণকে দায়ী করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর, বিপজ্জনক পর্যায়ে দিল্লি

আপডেট টাইম : ১১:০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪