ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

সেনা ও পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার আরও ৫ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • ৯৮ বার

সেনা ও পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় আরও ৫ জন গ্রেপ্তার  

রাজধানীর কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার রাজধানীর ভাষানটেক ও কাফরুল এলাকায় সেনাবাহিনীর অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রাজধানীর কাফরুল এবং ভাষানটেক থানার আওতাধীন কচুক্ষেত এবং মিরপুর-১৪ এলাকায় গত ৩১ অক্টোবর দুষ্কৃতকারীরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর এবং পরে আগুন দিয়ে অরাজকতা সৃষ্টি করে।

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে পরিচালিত যৌথ অভিযানের ধারাবাহিকতায় গতকাল শনিবার সেনাবাহিনী কর্তৃক আলমগীর, রেশমা খাতুন, মাহফুয মিয়া, আমিনুল ইসলাম এবং কাজী রাসেল নামে ৫ জন দুষ্কৃতকারীকে ভাষানটেক এবং কাফরুল এলাকা থেকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদেরকে ভাষানটেক এবং কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি

সেনা ও পুলিশের গাড়িতে আগুন, গ্রেপ্তার আরও ৫ জন

আপডেট টাইম : ১০:২৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪