ঢাকা ১১:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক

বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • ১৯০ বার

বিশ্বে বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। আইকিউএয়ার সূচকে শহরটির স্কোর সকাল ১০টায় ছিল ৮৪৮ অর্থাৎ এই শহরের বাতাস দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। অন্যদিকে, রাজধানী ঢাকা এ সময়ে ছিল সাত নম্বরে।

আজ শনিবার সকাল ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

বায়ুদূষণ তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ২৩৯ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর। এরপর ভারতের আরেক শহর কলকাতা রয়েছে তৃতীয় অবস্থানে। এই শহরটির দূষণ স্কোর ২১৭ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

দেশটির অন্য এক শহর মুম্বাই রয়েছে চতুর্থ নম্বরে। ১৯০ স্কোর নিয়ে এখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

সপ্তম অবস্থানে থাকা রাজধানী ঢাকা শহরের দূষণ স্কোর ১৭১ অর্থাৎ এখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।

এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ঢাকার জন্য বায়ুদূষণ বড় একটি সমস্যা। এ জন্য তিনটি কারণ চিহ্নিত করা হয়। এগুলো হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলা। পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের এক যৌথ প্রতিবেদনে এই তিন কারণের কথা বলা হয়েছে।

নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি—বছরের এই চার মাস ঢাকার বায়ু বেশি দূষিত থাকে। এর মধ্যে জানুয়ারিতে বায়ুর মান সবচেয়ে বেশি খারাপ থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির

বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

আপডেট টাইম : ১১:০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪