ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির

জমি দখল নিতে কৃষকের ২৫টি লাউ গাছ কাটলেন ইউপি সদস্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ১৮০ বার

নিজাম (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনা আটপাড়ায় কৃষকের জমি দখল নিতে ২৫ টি লাউ গাছ কেটে নেওয়ার লিখিত অভিযোগ পাওয়া গেছে ইউপি সদস্য কামাল মিয়ার বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষক মোহন মিয়া আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগটি দায়ের করেছেন। প্রতিবাদ করায় কৃষককে প্রাণ নাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

স্থানীয় লোকজন ও লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সুখারী ইউনিয়নের দেওশ্রী গ্রামের কৃষক মোহন মিয়া দীর্ঘদিন আগে তার নিজ বাড়ির সাথে প্রায় ৬০ শতাংশ জায়গা সরকার থেকে লিজ নেন। তার লিজ নেওয়া জায়গায় একটি পুকুর রয়েছে। সেই পুকুর পাড়ে কৃষক মোহন মিয়া লাউ চাষ করেন। কিন্তু লিজ নেওয়া জায়গাটি দখলে নেওয়ার জন্য একই গ্রামের বর্তমান ইউপি সদস্য কামাল মিয়া ও শামছুল আলম সেলাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিগত সরকারের প্রভাব কাটিয়ে জায়গাটি দখল করার জন্য একাধিকবার চেষ্টা করেছে।

এছাড়াও ইউপি সদস্য কামাল মিয়া ও শামছুল আলম সেলাই তাদের লোকজন নিয়ে মোহন মিয়ার পুকুর পাড়ে জুয়া ও মাদকের আসর জমায়। গত মঙ্গলবার জায়গাটি দখল নেওয়ার জন্য আবার চেষ্টা চালিয়ে পুকুর পাড়ের ২০/২৫টি লাউ গাছ কেটে ফেলে। এ ঘটনার প্রতিবাদ করলে উল্টো কৃষক মোহন মিয়াকে প্রাণ নাশের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে বক্তব্য জানতে ইউপি সদস্য কামাল মিয়ার মুঠোফোনে একাধিকবার কল দিয়ে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান জানান, অভিযোগটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

জমি দখল নিতে কৃষকের ২৫টি লাউ গাছ কাটলেন ইউপি সদস্য

আপডেট টাইম : ০৬:২৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪