ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক

দেশের আট জেলায় নতুন ডিসি নিয়োগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • ১৪৭ বার

প্রায় দেড় মাস ফাঁকা থাকার পর দেশের আট জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (৩০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জেলাগুলো হলো জয়পুরহাট, রাজশাহী, রাজবাড়ী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, শরীয়তপুর ও নাটোর।

এর মধ্যে পরিকল্পনা বিভাগের উপপ্রধান আফরোজা আকতার চৌধুরীকে জয়পুরহাট, চট্টগ্রাম ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার আফিয়া আখতারকে রাজশাহী, নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে রাজবাড়ী, সরকারি আবাসন পরিদপ্তরের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নজরুল ইসলামকে সিরাজগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উপসচিব মুহাম্মদ ইব্রাহীমের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির

দেশের আট জেলায় নতুন ডিসি নিয়োগ

আপডেট টাইম : ০৬:৪৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪