ঢাকা ১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

অবশেষে ইউটিউব চ্যানেল ফিরে পেলেন মিজানুর রহমান আজহারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
  • ২২৪ বার

জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর হ্যাকড হওয়া ইউটিউব চ্যানেলের নিয়ন্ত্রণ হ্যাকারদের থেকে পুনরুদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে মিজানুর রহমান আজহারীর ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

আলহামদুলিল্লাহ, গত ৮ অক্টোবরে হ্যাক হয়ে যাওয়া আমাদের ইউটিউব চ্যানেলটি উদ্ধার করা হয়েছে। চ্যানেলটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। রিকোভারি প্রক্রিয়ায় যারা সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্বীন প্রচারের কাজে চ্যানেলটির পথচলা মসৃণ হোক।

গত ৮ অক্টোবর রাত ২টার দিকে চ্যানেলটির নিয়ন্ত্রণ হারায় আজহারির টিম। যেখানে দেখা গিয়েছিল হ্যাকাররা নিয়ন্ত্রণ নেয়ার পর প্রথমে ক্রিপ্টোকারেন্সির মুদ্রা নিয়ে লাইভ করে। সেই লাইভের টাইটেল দেয়া হয় ‘ব্র্যাড গার্লিংহাউস: রিপল বুল রান কনফার্মড! এক্সআরপি প্রাইস প্রিডেকশন’।

২০২০ সালের ১৯ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ইউটিউব চ্যানেল খোলার কথা জানান আজহারী। ওই পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ.. অবশেষে “Mizanur Rahman Azhari” নামে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা হলো। আমার ফেইসবুক পেইজের নামের সাথে হুবহু মিল রেখেই, ইউটিউব চ্যানেলটির নামকরণ করা হয়েছে।

ফেসবুক পোস্টে ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করে সেটি সাবস্ক্রাইব করার আহ্বান জানান আজহারী। এরপর চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা হু হু করে বাড়তে থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

অবশেষে ইউটিউব চ্যানেল ফিরে পেলেন মিজানুর রহমান আজহারী

আপডেট টাইম : ০৫:৪৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪