ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

আজ সকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ৯৫ বার

বিশ্বের বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বায়ুদূষণ বেড়েই চলেছে, আর ঢাকার বাতাসও দীর্ঘদিন ধরে এই দূষণের শিকার। ঢাকায় মাঝে মাঝে বৃষ্টি হলে বায়ুমানের কিছুটা উন্নতি হয়, তবে বৃষ্টি কমলেই শহরের বাতাস আবারও অস্বাস্থ্যকর হয়ে ওঠে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার একিউআই স্কোর ১৬৩, যা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম।

একই সময়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে ৫৪৫ স্কোর নিয়ে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এ ছাড়া ২৬৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৮৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের উহান শহর, ১৬৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই শহর।

একিউআই স্কোরের মান ০ থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ‘ভাল’ ধরা হয়, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ মানের, এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত হয়, যেখানে শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। স্কোর ৩০১ থেকে ৪০০ হলে একে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আজ সকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর

আপডেট টাইম : ১০:১৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪