ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির

নেত্রকোণার মদনে সিএনজি-হ্যান্ডট্রলি সংঘর্ষে নিহত-১, আহত-৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ১১৮ বার

নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদনে সিএনজির সাথে হ্যান্ডট্রলির সংঘর্ষে হাফিজুর রহমান (৫৫) নামের এক ব্যাক্তি মারা গেছে। এ সময় সিএনজির ড্রাইভারসহ ০৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে মদন-কেন্দুয়া সড়কের বৈশ্যবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। নিহত হাফিজুর রহমান (হাবিবুর রহমান) কেন্দুয়া উপজেলার চিতুলিয়া গ্রামের মৃত খোদে নেওয়াজের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে একটি সিএনজি যাত্রী নিয়ে কেন্দুয়া থেকে মদনের দিকে আসতে থাকে। মদন থেকে মাল বোঝাই একটি হ্যান্ডট্রলি বিপরীত দিক থেকে যাওয়া পথে বৈশ্যবাড়ি নামক স্থানে সংঘর্ষ হয়। ঘটনাস্খলেই হাফিজুর রহমান মারা যান। আহত হয় সিএনজি ড্রাইভার তামিম (৩০), যাত্রী রহিমা আক্তার (৫০), লাখি আক্তার (৩০) ও মিনতী (১৩)। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত সিএনজি ড্রাইভার তামিম, যাত্রী রহিমা আক্তার ও লাখি আক্তারের অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মদন থানার অফিসার ইনচার্জ নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

নেত্রকোণার মদনে সিএনজি-হ্যান্ডট্রলি সংঘর্ষে নিহত-১, আহত-৪

আপডেট টাইম : ০২:৫৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪