ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নেত্রকোণার মদন পৌরসভা বর্জ্য পরিস্কারে কাজ করছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • ১৪৭ বার

নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ মদন পৌর শহরে যত্রতত্রভাবে দীর্ঘদিন ধরে পড়ে থাকা আবর্জনা থেকে দূর্গন্ধ ছড়ানোর উপক্রম সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় এসব বর্জ্য পরিস্কারে কাজ করছে নেত্রকোণার মদন পৌরসভা। পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে এ কার্যক্রম হাতে নিয়েছেন পৌর প্রশাসক।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা পরিষদ চত্বর, মদন বাজার, স্কুল অব এক্সিলেন্স ও প্রেসক্লাবের সামনে বিচ্ছিন্ন ভাবে দীর্ঘদিনের জমে থাকা বর্জ্য একদল কর্মীকে পরিস্কার করতে লক্ষ্য করা যায়। এছাড়াও পুরো পৌর শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে কয়েকদিন ধরেই একাধারে কাজ করে যাচ্ছে মদন পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা।

জাহাঙ্গীরপুর কেন্দ্রীয় বাজার বণিক সমিতির সভাপতি মাহমুদুর রহমান মিটু পৌর শহর পরিস্কার পরিচ্ছন্ন কাজের প্রশংসা করে বলেন, এ ধরণের কার্যক্রম পৌর কর্তৃপক্ষের আরো আগেই নেওয়া প্রয়োজন ছিলো।

মদন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেজোয়ান ইফতেকার (কিশোর) জানান, পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ভাবে পড়ে থাকা বর্জ্য দ্রুত পরিস্কার করা হচ্ছে। আমাদের এ কার্যক্রম ধারাবাহিক চলমান থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

নেত্রকোণার মদন পৌরসভা বর্জ্য পরিস্কারে কাজ করছে

আপডেট টাইম : ০৩:০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪