ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা

সকলের সমন্বয়ের মাধ্যমে আমরা সমাজ থেকে নির্যাতন দুর করবো : শারমিন এস মুরশিদ                                      

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সমাজকল্যাণ  এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে ভর্তি বসুন্ধরা আবাসিক এলাকার ভাটারা থেকে আসা খাদিজা(৯) গৃহকর্মী কর্তৃক শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার শিশুকে এবং ওসিসিতে আরও ভর্তিকৃত শারীরিক ও মানসিকভাবে নির্যাতিত শিশুদের দেখতে যান এবং তাদের খোজ খবর নেন । তিনি দায়িত্ব পালনকারী চিকিৎসকদেরকে নির্যাতিত শিশুদের  নিবিড় পরিচর্যা ও সুচিকিৎসা দিয়ে সুস্থতা করার জন্য গুরুত্বারোপ করেন। এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন ।

এর আগে উপদেষ্টা মেডিকেল কনফারেন্স রুমে মিটিংএ বলেন, সমাজে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, আমাদের ক্যাম্পেইন করতে হবে । ভিক্টিমদের মামলাগুলো দ্রুত শাস্তির আওতায় এনে শাস্তি  নিশ্চিত করতে হবে। তাহলে সমাজ থেকে শিশু ও নারী নির্যাতন কমে আসবে ।

উপদেষ্টা আরও বলেন, নারী ও নির্যাতন রোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং হাসপাতালের ইমারজেন্সিতে  যেন সিট খালি থাকে যাতে আমার শিশু ও নারীরা দ্রুত সেবা পায়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি সকলের সমন্বয়ের মাধ্যমে আমরা সমাজ থেকে নির্যাতন কমাবো। শক্ত হাতে নিবিড়ভাবে আমরা এ কাজ করতে চাই বলে তিনি উল্লেখ করেন । তিনি চিকিৎসক, আইনজীবী এবং পুলিশকে নির্যাতিত শিশুদের সরেজমিনে গিয়ে খোঁজ খবর নেওয়ার জন্য এবং মামলা পরিচালনা করার বিষয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

সকলের সমন্বয়ের মাধ্যমে আমরা সমাজ থেকে নির্যাতন দুর করবো : শারমিন এস মুরশিদ                                      

আপডেট টাইম : ০৪:২৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪