ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

মদনে ভাতিজিকে বাবার সম্পদ থেকে বঞ্চিত করার চেষ্টা চাচা’র

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ১৬৭ বার

নিজাম (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণা মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের মৃত আব্দুল লতিফ খানের মেয়ে তসিবা খানম ওয়ারিশ সূত্রে পাওয়া তার প্রাপ্য সম্পত্তির অধিকার চাইতে গেলে তারই আপন চাচা নজরুল ইসলাম ও নিকট আত্মীয়দের হাতে লাঞ্চিত হয়। তসিবার ভাই ওবায়দুর রহমান খান রাহাত এ ঘটনার প্রতিবাদ করতে গেলে তার বিরুদ্ধে থানায় দেওয়া হয় অভিযোগ।

এ বিষয়ে রাহাত জানায়, আমার বোন তসিবা চাচা নজরুল ইসলাম খানের কাছে জমির হিস্যা চাইতে গেলে আমার সামনেই অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করায়, আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। ঐ দিন আমাদের সাথে পুলিশও ছিলো। পুলিশের সাথে কথা বল্লে সব জানতে পারবেন। আমাকে সমাজে হেয় করতে অসত্য সংবাদ প্রকাশ করিয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনে আমি মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছি।

তসিবা জানায়, চাচা নজরুল ইসলাম খান আমার হিস্যার জমি তো দিচ্ছেই না, উল্টো আমার ভাইকে সমাজে বকাটে-সন্ত্রাসী বানাতে থানায় মিথ্যে অভিযোগ দিয়ে পত্রিকায় অসত্য-বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করিয়েছেন। চাচা নজরুল ইসলাম হিস্যার বেশি জমি বিক্রি করেও ৭ শতাংশ জমি দখল করে রেখেছেন। কিন্তু আমার জমি তিনি বুঝিয়ে দিচ্ছেন না। আমি ইউএনও স্যারের কাছে বিচার চেয়ে দরখাস্ত দিয়েছি।

এ ব্যাপারে নজরুল ইসলাম খান জানান, ৭ শতাংশ নয়, ৬ শতাংশ জমিতে আমি বসবাস করছি। রাহাত, তসিবা ও তার মা তাদের হিস্যার চাইতে বেশি জমি বিক্রি করে দিয়েছে। তারপরও তারা আমাকে হুমকি দিচ্ছে। তাই আমি থানার আশ্রয় নিয়েছি।

এসআই খুর্শেদ আলম জানান, অভিযোগের প্রেক্ষিতে আমি ও এসআই মুখলেছুর রহমান তদন্তের সার্থে ঘটনা স্থলে গিয়েছিলাম। রাহাত বা তসিবা নজরুল ইসলামকে হুমকি দিতে শুনিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

মদনে ভাতিজিকে বাবার সম্পদ থেকে বঞ্চিত করার চেষ্টা চাচা’র

আপডেট টাইম : ০২:৪২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪