ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

৯ অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরবে জামায়াত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
  • ১০৬ বার

গণহত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে এ দাবির কথা জানান দলটির আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের আমির বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার সঙ্গে যুক্তদের বিচার করতে হবে, তবে তাদের বিচার ন্যায়সঙ্গত হতে হবে। পাশাপাশি সরকার কারো পক্ষে না গিয়ে নিরপেক্ষ থেকে কাজ করবে বলে আমরা প্রত্যাশা করি।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারকে যৌক্তিক সময় দিতে চায় জামায়াত। আগামী ৯ অক্টোবর নির্বাচন নিয়ে জামায়াতের প্রস্তাবনা তুলে ধরা হবে। একটা রোডম্যাপ হবে সংস্কারের। আরেকটি নির্বাচনের।’

আসন্ন দুর্গাপূজা সম্পর্কে জামায়াতের আমির বলেন, ‘সরকার এবং জনগণ মিলে কাজ করলে চমৎকার দুর্গাপূজা হবে।’

এদিন বিকেল সাড়ে তিনটার দিকে জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন। প্রতিনিধি দলে আরও ছিলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, আ ন ম শামসুল ইসলাম, মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

৯ অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরবে জামায়াত

আপডেট টাইম : ১১:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪