ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি ব্রিকসে তারেক রহমান যাচ্ছেন কিনা, জানে না ভারত আওয়ামী লীগ বিদ্যুতের নামে শুধু প্লান্ট করেছে, পরিচালনার পরিকল্পনা করেনি: বিমানমন্ত্রী ধর্মীয় সম্প্রীতিই বাংলাদেশের শক্তি, বিভেদ সৃষ্টির কোনো সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে উন্নত চিকিৎসায় ঢাকা নেওয়া হচ্ছে

নিরব-আমিনুল কমিটি বিলুপ্ত করল বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১৩২ বার

দলের ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে বিএনপি। গতকাল শনিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানানো হয়েছে।

গত ৫ আগস্টের পর বিএনপির মহানগর উত্তরের এক নেতার বিরুদ্ধে দখল চাঁদাবাজিসহ নানা অভিযোগ উঠে। এসব অভিযোগের বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানা মাধ্যমে খবর নেন বলে দলের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়। তবে, অপর একটি সূত্রের দাবি, চাঁদাবাজি ছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্তের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ কোনো ঘটনা থাকতে পারে। যদিও এ বিষয়ে সত্যতা নিশ্চিত করা যায়নি।

গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শীঘ্রই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

চলতি বছরের ৭ জুলাই যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে আহ্বায়ক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হককে সদস্য সচিব করে দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

জানতে চাইলে বিলুপ্ত কমিটির সদস্য সচিব আমিনুল হক বলেন, ‘এর মাঝেও ভালো কিছু আশা করছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না

নিরব-আমিনুল কমিটি বিলুপ্ত করল বিএনপি

আপডেট টাইম : ১১:০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪