ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ডাবল উত্তেজনা কাজ করছে: মেহজাবীন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ১৩২ বার

ক্যারিয়ারে একের পর এক চমক দেখাচ্ছেন দর্শকনন্দিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অসংখ্য নাটকে অভিনয়ের পর নাম লিখিয়েছেন চলচ্চিত্রে। তার অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। চলতি বছরের ফেব্রুয়ারিতে মেহজাবীনের জন্মদিনে প্রকাশ্যে আসে সিনেমাটির পোস্টার।

‘সাবা’ নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। টরন্টো ঘুরে এবার ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে স্থান পেয়েছে সিনেমাটি।

আগামী ৪ অক্টোবর স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় সিজিভি সেন্টাম সিটি থ্রি-তে ‘সাবা’র প্রদর্শনী হবে। এরপর ৬ অক্টোবর স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় লট্টে সিনেমা সেন্টাম সিটি সেভেনে পুনরায় দেখানো হবে এটি।

সবশেষে ৯ অক্টোবর দুপুর ২টায় লট্টে সিনেমা সেন্টাম সিটি এইটে দর্শকরা উপভোগ করবেন মেহজাবীনের ‘সাবা’। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি চলবে ২ থেকে ১১ অক্টোবর পর্যন্ত। কাছাকাছি সময়ে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সাবা’র জায়গা করে নেওয়ায় ভীষণ উচ্ছ্বসিত মেহজাবীন।

মেহজাবীন চৌধুরী

মেহজাবীন চৌধুরী

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘ভীষণ ভালো লাগা কাজ করছে। অনেক খুশি আমি। ‘সাবা’ সিনেমার পুরো টিম খুশি। ডাবল উত্তেজনা কাজ করছে। ‘টরন্টো চলচ্চিত্র উৎসব’-এ সিনেমাটি দেখে সবাই প্রশংসা করেছে। আমরা বাঙালিরা অনেক বেশি ইমোশনাল। আমাদের সঙ্গে বিদেশি দর্শকরাও ইমোশনাল হয়েছেন।

তিনি আরও বলেন, ওখানে এবারই প্রথম আমি দেখেছি, বিদেশি দর্শকরা ভিনদেশি একটি সিনেমা দেখার সময় কীভাবে আপন করে নিচ্ছে। আমাদের হাসি-কান্না, সুখ-দুঃখের সঙ্গে কীভাবে নিজেদের একাত্মতা প্রকাশ করছে।

প্রসঙ্গত, ‘সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। সিনেমাটির সহ-প্রযোজকও তিনি। মেহজাবীন ছাড়া এতে আরও অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, রোকেয়া প্রাচীর মতো অভিনয়শিল্পীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ডাবল উত্তেজনা কাজ করছে: মেহজাবীন

আপডেট টাইম : ০৬:৫৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪