ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

সরকারকে বেকায়দায় ফেলতে সেনা কর্মকর্তাকে হত্যা: তারেক রহমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
  • ১১১ বার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ষড়যন্ত্রকারী দুষ্কৃতকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানান অপতৎপরতায় লিপ্ত। সোমবার রাতে দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের হাতে লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জনের নির্মম হত্যা তারই ধারাবাহিকতা। সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুষ্কৃতকারীরা তাদের অবস্থান জানান দিলো।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সেনা কর্মকর্তা তানজিম সারোয়ারের বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, এ দুষ্কৃতকারীদের কঠোর হাতে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখে দাঁড়াবে। ষড়যন্ত্রকারীরা ওঁৎ পেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে। আর সেজন্য গণতন্ত্র প্রতিষ্ঠাসহ দেশে শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দুষ্কৃতকারীদের দমনে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবৃতিতে নির্জন হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর আহ্বান জানান। পাশাপাশি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনাও জানান।

প্রসঙ্গত, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় দায়িত্ব পালনকালে দুষ্কৃতকারীদের ছুরিকাঘাতে লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জন নিহত হন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

সরকারকে বেকায়দায় ফেলতে সেনা কর্মকর্তাকে হত্যা: তারেক রহমান

আপডেট টাইম : ০৬:৫৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪